1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন সোনারগাঁওয়ে আল মদিনা শপিং মলে আগুন ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের জন্য পরিকল্পিত নাটক গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল চক্রের মাস্টারমাইন্ড সুমন এবং নায়েব হাই সিকদার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টেন্ডার সিডিউল বিক্রির অনিয়ম সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন  মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন

সাপাহারে আম মৌসমে যানজট কমাতে মাইকিং করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা দিলেন ইউএনও

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে দীর্ঘ কয়েক বছর আম মৌসুমে তীব্র যানজটে এলাকাবাসী ও বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছিল সেই যানজট কমাতে আসন্ন আম মৌসুম কে কেন্দ্র করে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সেলিম আহমেদ এলাকাবাসী কে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেন সেই মহুতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সাপাহার উপজেলা বাসী।
মাইকিং করে শুক্রবারের মধ্যে মেইন রাস্তা থেকে ১০ ফিট্ বা তার অধিক পরিমান জায়গা দখলমুক্ত করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদে চূড়ান্ত নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।নির্দেশ অমান্যকারী কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাপাহার বাজারে প্রবেশ করতে বিভিন্ন প্রবেশ পথ গুলো উল্লেখ্যযোগ্য থানা রোডের গাছ হাটি থেকে জিরো পয়েন্ট,তাজপুর থেকে জিরো পয়েন্ট, ডাঙ্গাপাড়া থেকে জিরো পয়েন্ট, আগ্রাদ্বিগুণ রোডের তেতুলতলা থেকে জিরো পয়েন্ট,গোডাউনপাড়া থেকে জিরো পয়েন্ট সহ আম মৌসুমে গুরুত্বপূর্ণ মেইন রাস্তার দুই পারের উভয় দিকের ১০ ফিট করে স্থান ফাকা রাখার জন্যে মাইকিং করে জানানো হয় এবং জনসচেতনতা বাড়াতে বাজারে কাউন্সিলিং ও করা হয়েছে দফায় দফায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সেলিম আহমেদ জানান, “আম মৌসুমে জনগনের ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাস্তার দু ধারের অবৈধ স্থাপনা দ্রুত নিজ উদ্যোগে উচ্ছেদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা অবৈধ স্থাপনার কারণে আম মৌসুমে  সড়ক দিযে এ পাশ থেকে ও পাশ পার হওয়া মুশকিল হয়ে পড়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে জানা গেছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ