
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হাতকোপায় অবস্থিত ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ দীর্ঘ সময় ধরে উন্নতমানের নির্মাণ সামগ্রী সরবরাহ করে গ্রাহকদের মাঝে এক আস্থার স্থান তৈরি করে নিয়েছে। বিশ্বস্ততা ও গুণগত মানের কারণে অত্র অঞ্চলে প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘মিফতাহ এন্টারপ্রাইজ’-এ নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরণের উন্নতমানের সামগ্রী যেমন—ইট, বালু, বিভিন্ন মাপের সুরকি (খোয়া), এবং সিমেন্ট মজুদ রয়েছে। গ্রাহকরা সহজেই তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী এখানে নির্মাণ সামগ্রী বেছে নিতে পারেন। প্রতিষ্ঠানটি বিশেষ করে নির্দিষ্ট কোয়ালিটির ইট এবং সুনিপুণ ফিনিশিংয়ের জন্য পরিচিত।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মামুন জানান, “আমরা প্রথম থেকেই মানের ব্যাপারে কোনো আপস করিনি। আমরা সবসময় ভালো মানের ইট, সিলেক্টেড বালি ও উন্নতমানের পাথর সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করি। গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। স্থানীয় গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, নির্মাণ কাজ করার সময় সঠিক গুণমানের সামগ্রী পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। তবে ‘মিফতাহ এন্টারপ্রাইজ’-এর কাছ থেকে তারা সঠিক মাপে ও কাঙ্ক্ষিত কোয়ালিটির সামগ্রী পেয়ে অনেক উপকৃত হচ্ছেন। এছাড়াও, প্রতিষ্ঠানটির দ্রুত সরবরাহ ব্যবস্থা স্থানীয় নির্মাণ শিল্পে গতিশীলতা এনেছে।
হাতকোপা এলাকার স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন রাজিব বলেন, “নিজের বাড়ি তৈরির সময় আমি ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ থেকে ইট, বালি ও সিমেন্ট নিয়েছিলাম। মালামাল খুবই ভালো মানের এবং সময়মতো পৌঁছে দিয়েছেন। তাদের সার্ভিস নিয়ে আমি খুবই সন্তুষ্ট।
নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় নির্ভরযোগ্য নির্মাণ সামগ্রী সরবরাহকারী হিসেবে ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ তাদের পথচলা অব্যাহত রাখবে এবং ভবিষ্যৎ প্রকল্পগুলিতেও গুণগত মান অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে—এমনটাই আশা করছেন স্থানীয়রা।