1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সাধক লালন সাঁই এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে ৮ দিনব্যাপী‘লালন কারুমেলা’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

​আয়োজক সূত্রে জানা যায় ১ থেকে ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ (১৭ থেকে ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত সপ্তাহব্যাপী এই মেলা জাদুঘর চত্বরে চলমান থাকবে।

​সরেজমিনে ঘুরে এবং মেলার সার্বিক প্রস্তুতিতে দেখা যায়, ঐতিহ্যবাহী কারুশিল্পীদের নানা রকমারি সম্ভারে সেজে উঠছে মেলা প্রাঙ্গণ। দেশীয় লোকসংস্কৃতির ধারক ও বাহক একতারা, ডুগি, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্রের পসরা সাজিয়েছেন কারিগররা। এ ছাড়া বাঁশ-বেতের তৈরি গৃহস্থালি ও সুদৃশ্য সামগ্রী, খোদাই করা কাঠের হস্তশিল্প, ঐতিহ্যবাহী নকশী কাঁথা এবং পোড়ামাটির কারুপণ্যের প্রদর্শন ও সরাসরি তৈরির দৃশ্য মেলাকে প্রাণবন্ত করে তুলেছে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কারুশিল্পীরা তাঁদের নিজ হাতে তৈরি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করছেন। ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ, প্রসার এবং লালনের অমর জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ