বিশেষ প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সাধক লালন সাঁই এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে ৮ দিনব্যাপী‘লালন কারুমেলা’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায় ১ থেকে ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ (১৭ থেকে ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত সপ্তাহব্যাপী এই মেলা জাদুঘর চত্বরে চলমান থাকবে।
সরেজমিনে ঘুরে এবং মেলার সার্বিক প্রস্তুতিতে দেখা যায়, ঐতিহ্যবাহী কারুশিল্পীদের নানা রকমারি সম্ভারে সেজে উঠছে মেলা প্রাঙ্গণ। দেশীয় লোকসংস্কৃতির ধারক ও বাহক একতারা, ডুগি, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্রের পসরা সাজিয়েছেন কারিগররা। এ ছাড়া বাঁশ-বেতের তৈরি গৃহস্থালি ও সুদৃশ্য সামগ্রী, খোদাই করা কাঠের হস্তশিল্প, ঐতিহ্যবাহী নকশী কাঁথা এবং পোড়ামাটির কারুপণ্যের প্রদর্শন ও সরাসরি তৈরির দৃশ্য মেলাকে প্রাণবন্ত করে তুলেছে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কারুশিল্পীরা তাঁদের নিজ হাতে তৈরি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করছেন। ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ, প্রসার এবং লালনের অমর জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.