1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ?

সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯০ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে চারজন শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৭৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়। তাদের মধ্যে ২৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৮৪ জন কৃতকার্য হয়। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩১ জন, মানবিক বিভাগে ১৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ জন শিক্ষার্থী ছিল। প্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা মনে করেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে চাই।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা তাঁদের।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ