1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাব-রেজিস্ট্রার রিয়াজুল ইসলামের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে গোপনে জমি হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভেন্ডার প্রভাবশালী দলিল লেখক শহিদ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় জমির প্রকৃত মালিকদের অজ্ঞাতে ভুয়া পরিচয়, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে এসব জমি রেজিস্ট্রি করে নিচ্ছে। এসকল জালিয়াতিতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

​গত ১৭ অক্টোবর সোনারগাঁয়ের ললাটি মৌজায় মুনতাহা স্টিম মিল সংলগ্ন এলাকায় লিজা আক্তার নামের এক নারীর প্রায় ৩০ শতাংশ জমি পাওয়ার অব অ্যাটর্নি এবং পরবর্তীতে সাব-কবলা দলিলের মাধ্যমে বিক্রি ও হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। আলোচিত এই দলিলের লেখক ছিলেন সোনারগাঁ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার এবং দলিলে সাব-রেজিস্ট্রার রিয়াজুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

​গত ২৬ শে অক্টোবর চেঙ্গাইল মৌজার ১৩৫১ দাগে জামাল উদ্দিন শিকদারের ১৯ শতাংশ জমি নিয়ে একই ধরনের জালিয়াতির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, একটি চক্র তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে তাকে দাতা সাজিয়ে জমিটি পাওয়ার করে নিয়েছে।

​ভুক্তভোগী ​লিজা আক্তার আক্ষেপ করে বলেন, “ডিজিটাল যুগে নিজের জমি জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি হয়ে গেলেও আমরা জানতে পারিনি।” তিনি জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।

​জামাল উদ্দিন শিকদার অভিযোগ করেন, সোনারগাঁ সাব-রেজিস্ট্রি কার্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের জমি দখল করে আসছে।

​ভুক্তভোগীদের মতে, কেবল দলিল লেখকদের পক্ষে একা এ ধরনের জালিয়াতি করা সম্ভব নয় এর পেছনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতরের অসাধু চক্রের জোরালো যোগসাজশ রয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে এই শক্তিশালী চক্রটি সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক, অন্যথায় সাধারণ মানুষের ভূমি মালিকানা মারাত্মক ঝুঁকিতে পড়বে।

অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার রিয়াজুল ইসলামকে মুঠো ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ