
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাসান মিয়া (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসাঃ কমলা বেগম (৫০) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, নিখোঁজ হাসান মিয়া সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর গ্রামের (ডাকঘর: নিউটাউন-১৪৪০) বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে। তাঁর জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ২০০০ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর ৮৭১ ১৮১ ৭৮৬৯।
অভিযোগে মা কমলা বেগম উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসান মিয়া নিজ বাড়ি থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নিখোঁজ ছেলেকে উদ্ধারের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা। এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।