প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
সাপাহারে আম মৌসমে যানজট কমাতে মাইকিং করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা দিলেন ইউএনও

মাইকিং করে শুক্রবারের মধ্যে মেইন রাস্তা থেকে ১০ ফিট্ বা তার অধিক পরিমান জায়গা দখলমুক্ত করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদে চূড়ান্ত নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।নির্দেশ অমান্যকারী কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাপাহার বাজারে প্রবেশ করতে বিভিন্ন প্রবেশ পথ গুলো উল্লেখ্যযোগ্য থানা রোডের গাছ হাটি থেকে জিরো পয়েন্ট,তাজপুর থেকে জিরো পয়েন্ট, ডাঙ্গাপাড়া থেকে জিরো পয়েন্ট, আগ্রাদ্বিগুণ রোডের তেতুলতলা থেকে জিরো পয়েন্ট,গোডাউনপাড়া থেকে জিরো পয়েন্ট সহ আম মৌসুমে গুরুত্বপূর্ণ মেইন রাস্তার দুই পারের উভয় দিকের ১০ ফিট করে স্থান ফাকা রাখার জন্যে মাইকিং করে জানানো হয় এবং জনসচেতনতা বাড়াতে বাজারে কাউন্সিলিং ও করা হয়েছে দফায় দফায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সেলিম আহমেদ জানান, “আম মৌসুমে জনগনের ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাস্তার দু ধারের অবৈধ স্থাপনা দ্রুত নিজ উদ্যোগে উচ্ছেদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা অবৈধ স্থাপনার কারণে আম মৌসুমে সড়ক দিযে এ পাশ থেকে ও পাশ পার হওয়া মুশকিল হয়ে পড়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে জানা গেছে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.