1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল

সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর ২০২৬ খ্রি.) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন এলাকায় সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ব্যানারে উল্লেখ করা হয়, ঐতিহাসিক রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে জনবসতিপূর্ণ ও পবিত্র এই এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা পৌরসভার ময়লা ফেলার জন্য অন্যত্র খাস জমি বা বিকল্প উপযুক্ত স্থান নির্ধারণ করার জোর দাবি জানান।

​এ সময় স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী এই ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ