1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে গণমাধ্যমকর্মীদের আলটিমেটাম: সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু

খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা!

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯১ বার পঠিত

​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিতর্কিত কর্মকাণ্ড ও বিগত নির্বাচনগুলোতে অনিয়মের পেছনে মূল কারিগর হিসেবে অভিযুক্ত উপজেলা প্রশাসনের এক প্রশাসনিক কর্মকর্তা বহাল তবিয়তে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে প্রশাসন পুনর্গঠন ও বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সোনারগাঁওয়ে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ​স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সংগঠনগুলোর অভিযোগ, বিতর্কিত ও একতরফা নির্বাচনগুলোতে রাতের আঁধারে সিল মারা থেকে শুরু করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে নেপথ্য ভূমিকায় ছিলেন এই রাসেদুল ইসলাম। তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের সাথে সখ্য বজায় রেখে নানা অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ​গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ ও বিরোধী দলগুলো সব ধরনের ফ্যাসিবাদী দোসর ও অনিয়মে জড়িত কর্মকর্তাদের অপসারণ দাবি জানালেও অবৈধ টাকার বিনিময়ে তিনি নানা কৌশলে নিজ পদে বহাল রয়েছেন। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয় সুশীল সমাজ এর মধ্যে।
২০২২ সালের ২৯ মে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ সময় পার হলেও তিনি একই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রশাসনে একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে একই স্থানে দীর্ঘমেয়াদে অবস্থান প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

​এ বিষয়ে সোনারগাঁওয়ে কর্মরত সচেতন নাগরিক সমাজ জানান, বিগত ফ্যাসিবাদের অনুসারী ও রাতের ভোটের মূল কারিগরদের প্রশাসনে রেখে কখনো বৈষম্যহীন ও স্বচ্ছ প্রশাসনিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তারা দ্রুত এই বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাকে পদ অপসারণ ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ