
নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা সমালোচনার ঝর বইছে । আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা । সম্ভাব্য দলিয় প্রার্থী হিসেবে সামনে আসবেন নুর এ ইয়াসিন নোবেল এবং অপরদিকে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুনকে ঘিরে তৈরি হয়েছে নতুন নির্বাচনী সমীকরণ।
নুর এ ইয়াসিন নোবেল সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়।
অন্যদিকে, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের অভিযোগ, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পূর্বে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। পটপরিবর্তনের পরও তিনি কীভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে থেকে দায়িত্ব পালন করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিতর্কিত ভূমিকার কারণে আন্দোলনসংক্রান্ত ৪টি মামলায় এজাহারভুক্ত আসামি, তা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মাধ্যমে তীব্র সমালোচনা চলছে।
তবে ভোটারদের প্রকৃত প্রত্যাশা কী—তা নিয়ে রয়েছে ভিন্নমত। স্থানীয়দের একটি অংশ উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থা, মাদক ও সামাজিক সমস্যা মোকাবিলার মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন বলে জানা যায়। আবার কারও কাছে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংকটে পাশে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নির্বাচন সামনে রেখে এখন বড় প্রশ্ন—বৈদ্যেরবাজারবাসী কি দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে গুরুত্ব দেবেন, নাকি পরিবর্তনের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে ঝুঁকবেন? ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ নিয়েই আলোচনা চলছে। প্রার্থীদের অবস্থান নির্ভর করে স্থানীয় মানুষের সঙ্গে তাদের সম্পর্ক এবং নির্বাচনী মাঠে তাদের কর্মকৌশলের ওপর।