1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত  গ্রেফতার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত  গ্রেফতার ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ে উপজেলার পাঁচআনির কান্দি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এবং পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা। সোমবার বিকেলে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এতথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয় জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র করা হয়।

অপরদিকে, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যায় আসামীরা। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ