সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ে উপজেলার পাঁচআনির কান্দি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এবং পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা। সোমবার বিকেলে র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এতথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয় জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র করা হয়।অপরদিকে, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যায় আসামীরা। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.