1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে জমি-সংক্রান্ত বিরোধে এক দম্পতিকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম এবং গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুছলিমা (৪২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাগলপুর গ্রামের মুছলিমা ও তার স্বামী মোঃ আরিফ হোসেন (৪৮) বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী লাকি আক্তার (৫০), ছেলে মাহিয়ান (২৩)সহ আরও কয়েকজন তাদের বাঁধা দেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমার ওপর হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আনোয়ার হোসেনের নির্দেশে তার স্ত্রী লাকি আক্তার হাতে থাকা কুড়াল দিয়ে আরিফ হোসেনের মাথায় কোপ দেন। এতে তার বাম কানের উপর গুরুতর জখম হয়। এসময় আনোয়ার হোসেনের ছেলে মাহিয়ান দা দিয়ে কোপ দিলে আরিফ হোসেনের ডান হাতে কাটা জখম হয়। মুছলিমা স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানি ঘটানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীর স্বামীর কাছে থাকা ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মুছলিমা বলেন, “জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমাদের বারবার হুমকি দেয়া হতো। আজ আমাদের হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালান।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদ হাসান খান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ