1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে সরকারের কোটি টাকা রাজস্ব ক্ষতির বিস্তার অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁওয়ের আনাচে কানাচে অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন কারখানা গড়ে উঠছে । কারখানা গুলোর মধ্যে রয়েছে কয়েকটি চুনা কারখানা, ঢালাই চুলা ও বার্নার বানানোর কারখানা, বেকারি আইটেম বিস্কুট কারখানা, ফুচকা তৈরি কারখানা, মুড়ির কারখানা, সুতা রঙ্গানোর কারখানা সহ আরো অনেক কারখানা। এসব কারখানার সন্ধান পেয়ে সাংবাদিক যখন রাষ্ট্রীয় সম্পদ ‘গ্যাস’ লুটপাটকারীদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে মাঠে নেমে নিউজ প্রকাশ করে, ঠিক তখনি অবৈধ গ্যাস লাইন নেওয়া কারখানার মালিকরা নিউজ প্রকাশের ভয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে। আর ম্যানেজ করতে না পারলেই সাংবাদিকদের বিরুদ্ধে তোলা হয় চাঁদাবাজির অভিযোগ। ইতিমধ্যে সম্প্রতি অবৈধ গ্যাস লাইন নিয়ে গড়ে উঠা কয়েকটি কারখানার সংবাদ প্রকাশ হয়। কিছুদিন আগে উদ্ধবগঞ্জ মার্বেল কারখানায় অবৈধ গ্যাস লাইনের খবর পেয়ে তিতাসগ্যাস কতৃপক্ষ ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেয়। অবৈধ গ্যাস সংযোগের পেছনে দুর্নীতি একটি বড় কারণ। কিছু অসাধু কর্মকর্তারা অবৈধ সংযোগ স্থাপন এবং রক্ষণাবেক্ষণে জড়িত থাকে। এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতির পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটে। এই সমস্যা সমাধানে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া অপরিহার্য।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ