নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁওয়ের আনাচে কানাচে অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন কারখানা গড়ে উঠছে । কারখানা গুলোর মধ্যে রয়েছে কয়েকটি চুনা কারখানা, ঢালাই চুলা ও বার্নার বানানোর কারখানা, বেকারি আইটেম বিস্কুট কারখানা, ফুচকা তৈরি কারখানা, মুড়ির কারখানা, সুতা রঙ্গানোর কারখানা সহ আরো অনেক কারখানা। এসব কারখানার সন্ধান পেয়ে সাংবাদিক যখন রাষ্ট্রীয় সম্পদ 'গ্যাস' লুটপাটকারীদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে মাঠে নেমে নিউজ প্রকাশ করে, ঠিক তখনি অবৈধ গ্যাস লাইন নেওয়া কারখানার মালিকরা নিউজ প্রকাশের ভয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে। আর ম্যানেজ করতে না পারলেই সাংবাদিকদের বিরুদ্ধে তোলা হয় চাঁদাবাজির অভিযোগ। ইতিমধ্যে সম্প্রতি অবৈধ গ্যাস লাইন নিয়ে গড়ে উঠা কয়েকটি কারখানার সংবাদ প্রকাশ হয়। কিছুদিন আগে উদ্ধবগঞ্জ মার্বেল কারখানায় অবৈধ গ্যাস লাইনের খবর পেয়ে তিতাসগ্যাস কতৃপক্ষ ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেয়। অবৈধ গ্যাস সংযোগের পেছনে দুর্নীতি একটি বড় কারণ। কিছু অসাধু কর্মকর্তারা অবৈধ সংযোগ স্থাপন এবং রক্ষণাবেক্ষণে জড়িত থাকে। এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতির পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটে। এই সমস্যা সমাধানে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া অপরিহার্য।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.