1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সোনারগাঁওয়ে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা শাহাদাত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় একটি মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে।

পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এই শিপইয়ার্ডের মালিক শাহাদাতের বাবা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। জাহাজটি কেটে ফেলার ঘটনায় চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে বর্তমানে জাহাজের ক্ষতি মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। পুলিশ বুধবার নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে এবং বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, শাহাদাত হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের জাহাজটি ভাড়া করা হয়েছিল। এক মাসের চুক্তি অনুযায়ী এর জন্য সাত লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে। জাহাজের মালিক রাকেশ শর্মা খবর পান মোবাইল ফোনের মাধ্যমে এবং ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন। রাকেশ শর্মা অভিযোগ করেন, জাহাজ ভাড়ার সময় চুক্তি মোতাবেক জিনিসপত্র পরিবহনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। কিন্তু শাহাদাত হোসেনের নেতৃত্বে সেটি কেটে বিক্রি করা হয়েছে।বিষয়টি জানার পর শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন, তবে পরে তা বাস্তবায়ন হয়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, এই ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, রফিকুল ইসলাম আগে জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় ছাত্রদল নেতা শাহাদাত বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ