1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ – ৩ সোনারগাঁও থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী সিরাজের প্রচার-প্রচারণা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের প্রচারণায় জোয়ার,  মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন ‘জনতার প্রার্থী’ হিসেবে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় সাংবাদিক ও সমাজসেবক জহিরুল ইসলাম সিরাজ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরিচিত হচ্ছেন, খোঁজ নিচ্ছেন, দোয়া চাইছেন এবং উন্নত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। স্থানীয় জনগণ বলছে, সাংবাদিক সিরাজ দীর্ঘদিন ধরে সমাজে অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করছেন। তার নিরলস পরিশ্রম, বিনয়ী আচরণ ও মানবিক মনোভাব ইতিমধ্যেই মানুষের ভালোবাসা অর্জন করেছে।
‎প্রচারণার এক সমাবেশে জহিরুল ইসলাম সিরাজ বলেন, “আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে চাই। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই চার স্তম্ভে গড়ে তুলবো একটি নতুন নারায়ণগঞ্জ -৩ আসনকে।
‎ নারায়ণগঞ্জ ৩ আসনের মোগরাপাড়া  ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জহিরুল ইসলাম সিরাজ নিজেই।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ