1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে জামায়াত মনোনীত প্রার্থীরা প্রচার-প্রচারণায় মেতে উঠেছেন। তারই অংশ হিসেবে আজ শনিবার দুপুরে নাটোর-২ আসনে জামায়াত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে নাটোর সদর ও নলডাঙ্গা এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি বের হয়ে নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা শেষ হয়।

প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত শোডাউনে অংশ নেয় অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। এতে করে নাটোর শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও কিছু স্থানে সাময়িক যানজটের সৃষ্টি হয়। শোডাউনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনী আমেজ তৈরি হয়।শোডাউনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ