1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ঐতিহ্য গডফাদারদের রাজনীতি দিয়ে কলুষিত: হাসনাত আব্দুল্লাহ 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ঐতিহ্য ও আভিজাত্যকে  টেন্ডারবাজি, চাঁদাবাজি ও গডফাদারদের রাজনীতি দিয়ে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু সড়কে নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্য, ইতিহাস ও আভিজাত্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করে আমরা চাই নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি সবসময় কাজ করে যাবে।”
জাতীয় নির্বাচনে সম্ভাব্য জোট নিয়ে তিনি বলেন,  “আমাদের আহবায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন—এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে তাদের সঙ্গে আমরা সংস্কারের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে জোট গঠন করতে পারি। তবে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বা ২৪ তারিখের গণআন্দোলনের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল, তাদের সঙ্গে কোনো ধরনের নির্বাচনী জোট বা অ্যালায়েন্স সম্ভব নয়। প্রার্থী ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। আহবায়ক নাহিদ ইসলাম ১৫ তারিখে প্রার্থিতা ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন।”
আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এতদিন কিছু সুবিধাভোগী ও ভাড়ায় খাটানো বুদ্ধিজীবী দলটির পক্ষে বৈধতা উৎপাদন করেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। তাদের পতন ঘটেছে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে—যা জনতার সার্বজনীন ম্যান্ডেট। তিনি আরও বলেন, “এই দলটিকে আবার ফিরিয়ে আনতে যারা বৈধতা উৎপাদন করছে, তারা মূলত আগুন সন্ত্রাস, বুলেট ও ব্যাংক লুটের পক্ষে বৈধতা দিচ্ছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণের প্রকৃত অংশগ্রহণ থাকবে। যদি প্রশাসন আবার ক্যাটালিস্টের ভূমিকায় চলে যায়, তাহলে সেই নির্বাচনে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। এজন্যই আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব দিয়েছি, যাতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন। উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক  শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খানসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ