1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সংঘর্ষ, সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আপন দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামে এ ঘটনায় অন্তত ১২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাড়িয়ারচর এলাকার  শিল্পকারখানায আধিপত্য নিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা আপন দুই ভাই। বৃহস্পতিবার রাত ১১টায় দুই  পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রউফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জাতীয় পার্টির নেতা সারোয়ার হোসেন ও মোক্তারের বাড়িসহ অন্তত ১২টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজেও রউফের সমর্থকরা বাধা সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আব্দুর রউফ হামলার কথা অস্বীকার করে বলেন, “জলিল ও তার লোকজন গত রাতে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারধর করে।

অন্যদিকে মো. জলিল অভিযোগ করে বলেন, “রউফের লাঠিয়াল বাহিনী আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুট করেছে।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর আঃ রউফ লুটপাট, চাঁদাবাজী ও অবৈধ গ্যাস  বানিজ্য শুরু করে। এতে তারই ছোট ভাই বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত মাসে তিতাস কর্তৃপক্ষে আঃ রউফের অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়। এতে মো. জলিলের উপর ক্ষিপ্ত হয় আঃ রউফ। রউফের ধারনা তারই ছোট ভাই জলিল ষড়যন্ত্র করে তার অবৈধ কারখানা গুড়িয়ে দিয়েছে। এছাড়াও এলাকায় কম্পানীর মেইল কারখানা থাকায় দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়েও উত্তেজনা বিরাজ করছিল বলে জানায় স্থানীয়রা।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা সাধ্যমতো  ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছি।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুই গ্রুপের প্রধান আব্দুর রউফ ও জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।  তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ