1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে তীব্র যানজট

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। পরে দ্রুত তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ