1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ-৩ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া ভোটারদের মন জয় করতে প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ -৩, সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া। শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সোনারগাঁ উন্নয়ণ ফোরাম, ইকরা ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, এডুকেশন রিসার্চ সেন্টার,  আল ইখওয়ান প্রোপার্টিজ লিমিটেড, আল ইহসান দারুল ইতাম এর দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে সোনারগাঁও ইশাখাঁ ফাউন্ডেশন ও সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের দায়িত্বে আছেন। তিনি সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সোনারগাঁ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও সোনারগাঁ আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি। সেবার মনমানসিকতা এবং ব্যক্তিত্বের কারিশমা দিয়ে ভোটারদের মন জয় করতে প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন  ভূঁইয়া। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ নির্মূল, দূষণমুক্ত পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং খাল নদী দখলমুক্ত করার ম্যান্ডেড নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে তিনি বলেন, আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ