1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সায়মা আক্তার মীম হত্যার সর্বোচ্চ শাস্তি ফাসির দাবিতে মানববন্ধন  

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, নিখোঁজের চারদিন পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি সায়মা আক্তার মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম পাবনা জেলার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার পর নিহতের মামা খোকন শেখ সাগর বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ নিহতের স্বামী রায়হানকে গ্রেফতার করে। পরদিন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন রায়হান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা অবরোধ তুলে নেন। তিনি আরও জানান, কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ