1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন সাংবাদিক সিরাজ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সোনারগাঁয়ের অগ্রজ সাংবাদিক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জহিরুল ইসলাম সিরাজ। শিক্ষা জীবনে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।

তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। পোষ্টের সকলের স্বতঃফুর্ত সারা তাকে উৎসাহিত করেছে বলে তিনি জানান।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমার বিশ্বাস দল মত নির্বিশেষে আমার প্রতি সবার সমর্থন প্রকাশ করবেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোন দলের এমপি হতে আসিনি আমি জনগণের এমপি হতে নির্বাচনের ঘোষনা দিয়েছি। সকল ভোটারদের সবিনয়ে বলব, ভোট দিবেন, সেবা নিবেন। ভোট বিক্রি করবেন তো সেবা বঞ্চিত হবেন।

আমি সোনারগাঁয়ের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকাকে মামলাবাজী, হামলা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম এবং সকল প্রকার নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না।

আমার বিশ্বাস, শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে  সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ