1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে মাদক সাম্রাজ্যের রাজত্ব — ফেন্সি সেলিমের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রাম যেন পরিণত হয়েছে মাদক ব্যবসার স্বর্গরাজ্যে। এলাকায় প্রকাশ্যেই চলছে মাদকের রমরমা কারবার, নেতৃত্বে রয়েছে কুখ্যাত মাদক সম্রাট মোহাম্মদ আলীর ছেলে সেলিম ওরফে ফেন্সি সেলিম। স্থানীয়দের অভিযোগ, সেলিমের মাধ্যমে সারা সোনারগাঁ অঞ্চলে মাদক সরবরাহ হচ্ছে খুব সহজে ও নির্বিঘ্নে। গ্রামবাসীরা জানায়, ফেন্সি সেলিমের বিরুদ্ধে অর্ধশতাধিক মাদক মামলা থাকলেও সে এখনও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

প্রতিবাদে মুখ খুললেই ভয় পেতে হয় হামলা ও প্রতিশোধের। স্থানীয়দের আশঙ্কা, এ মাদক কারবারির পেছনে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়। ফলে গ্রামবাসী আতঙ্কে মুখ খুলতে পারছে না। এলাকাবাসী আরও জানান, রাতের আঁধারে বড় বড় চালান আসে ফেনসিডিল ও অন্যান্য মাদক। মূল হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়ি মজলিস, বাড়ি চিনিশ ও বন্দেরা গ্রামের বিভিন্ন এলাকা। নিয়মিত এমন চালান আসলেও সোনারগাঁ থানা পুলিশের নিষ্ক্রিয়তা ও রহস্যজনক নীরবতা প্রশ্ন তুলেছে স্থানীয়দের মনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলছেন, পুলিশের কার্যকর পদক্ষেপ না নিলে সোনারগাঁয়ের তরুণ সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মাদকের ছোবলে।

জনগণের দাবি — ফেন্সি সেলিমসহ সব চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে এ মাদক নেটওয়ার্ক আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ