1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব বলেন আমাদের মূল উদ্দেশ্য ধানের শীষকে পাশ করানো

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-১ আসনে ধানের শীষকে পাশ করানোই আমাদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার
ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন,কালিয়াকৈর এবং কোনাবাড়ী নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। আমরা এ আসনে ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য আসনটি যেন ধানের শীষে জয়লাভ করে। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি আজ বিকেলে গাজীপুরের কোনাবাড়ীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করতে এসে এসব কথা বলেন।

এ সময় কোনাবাড়ি থানা যুবদলের আহবায়ক সদস্য উজ্জ্বল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম শিকদার,  সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ কোনাবাড়ি থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কোনাবাড়ী বাজার এলাকায় স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন  ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ