1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

আশুলিয়ায় কারখানা খোলার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের জলকামান-লাঠিচার্জ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মানসুরা আক্তার কাকলীঃ ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়কে এ কর্মসূচি শুরু হয়।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা রাজি না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, আগস্ট মাসের বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধ করতে হবে এবং কারখানা খুলে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় বৈঠকে মালিকপক্ষ জানায়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও পর্যাপ্ত অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নাসা গ্রুপের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সমঝোতা অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবর, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবর এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বিঘ্নিত হয়েছিল। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণার পর থেকেই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর আগে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ