
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের পুত্র নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রার্থী এরফান হোসেন দীপ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ কয়েকশ নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার বেলা ১২ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় দীপের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, সিদ্দিকুর রহমান মোল্লা, সৈয়দ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মো নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি লোকনাথ দত্ত, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মুসা, জহিরুল ইসলাম, মহিলা সদস্য ছাবিনা আক্তার, জিয়াছমিন আক্তার, জামপুর ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজামান দেওয়ান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান দেওয়ান, সোনারগাঁ ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহা জালাল, আলী হোসাইন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, আমজাদ হোসেন দেওয়ান ভুট্ট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা মো: সেলিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল, মানিক প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাএলীগ নেতা রিদুয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা কবির, মাহরুফ, তপু, হাসান, সোহাগ, সাব্বির, শান্ত, রনি, রাশেদ হাবিব, সেচ্ছাসেবক লীগ নেতা রাসেল, আমিরুল, শেখ রাসেল শিশু কিশোর সাবেক উপজেলা সভাপতি খোকন, সাধারণ সম্পাদক সিফাত,বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহাম্মেদ, জানে আলম, রহিম আহেম্মেদ ,জসিম , ইউনিয়ন তাঁতি লীগ নেতা রমজান ও আবুল শ্রমিক লীগ নেতা বশির উদ্দিন বাচ্চুসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।