1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ২ যুবদল নেতার হামলায় আহত বিএনপি কর্মী শহিদুল ইসলামের স্ত্রী তারেক রহমানের নিকট সঠিক বিচারের দাবী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলামের হামলায় আহত বিএনপি কর্মী শহিদুল ইসলামের পরিবার, হামলার বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে ১৫ সেপ্টেম্বর (সোমবার) তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।আহত বিএনপি কর্মী শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে জহিরুল ইসলাম ও আবু বকর সিদ্দিক সহ তাদের সঙ্গীরা ১২ তারিখে হামলা করে গুরুতর আহত করেন। ঘটনার পর আমরা সন্ধ্যা ৭ টায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করি।পুলিশ ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন  ব্যবস্থা গ্রহণ করেনি। আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদেরকে মামলা না করার জন্য ভয়-ভীতি দেখাচ্ছেন। মামলা করলে আমি ও আমার মেয়ে সন্তান সহ সকলকে হত্যা অথবা গুম করার হুমকি দিচ্ছেন আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের (সাংবাদিক ) মাধ্যমে এই ঘটনার সুস্পষ্ট তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে এই ঘটনায় বিচার চাই । উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মী শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক সহ তার সঙ্গীরা। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ