1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

জয়দেবপুরে কুখ্যাত ডাকাত আনোয়ার হোসেন গ্রেপ্তার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের জয়দেবপুর থানা ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত ডাকাত আনোয়ার হোসেন (২৫)। তার বাড়ি গাজীপুরের ভবানীপুর গুচ্ছগ্রামে। ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনোয়ার হোসেনের বিরুদ্ধে জয়দেবপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জসহ একাধিক থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টিম র‍্যাবের সহায়তায় নান্দুআইন, রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানার ডাকাতি মামলা (নং-১০, তারিখ: ১১/৮/২৫) দায়ের করা হয়েছিল।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছি। ওসি আরও জানান, আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতি ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ