1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি দলের রুয়েট পরিদর্শন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মোঃ আলতাফ হোসেন বাবু রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব সফর করেছে।২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ (মঙ্গলবার) বেলা ১০ টা নাগাদ পাঁচ সদস্যের একটি কমিটি রুয়েট ইনোভেশন হাব পরিদর্শন করেন। ‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম পরিদর্শনের আওতায় এ সফরের আয়োজন করা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাই-টেক পার্ক  কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ লুৎফর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের  (বিশ্বব্যাংক-৩) যুগ্মসচিব মুহাম্মদ রেজাউল করিম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭) পরিচালক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা-৩) উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) সুরাইয়া জাহান। ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে রুয়েটে চলমান ও সম্পন্ন হওয়া কোহোর্ট গুলোর দল ভিত্তিক আইডিয়া উপস্থাপনা, কো-লোকেশন ডাটা সেন্টার ও তথ্য প্রাপ্তির বিষয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের সাথে পারস্পরিক আলোচনা ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে বিস্তারিত মতামত নেন তারা। এছাড়াও চলমান প্রকল্পসমূহের কার্যক্রম অগ্রগতি পরিদর্শন করেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েটের প্রকল্পাধীন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে  মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর আগে ২২ আগস্ট বিকেল ৩টায় প্রতিনিধি দল রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন । রুয়েটে পরিদর্শন শেষে আজ বিকেল ৫টায় দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।
এছাড়া প্রতিনিধি দলের সফরে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও কো-টিটিএল মিস হোসনে ফেরদৌস সুমি এবং রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো রবিউল ইসলাম সরকার।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ