1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে একটা কুচক্রীমহল চালাচ্ছে মিথ্যা অপপ্রচার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  মোস্তাক আহমেদ, ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু তার রাজনীতি জীবন। দীর্ঘ সময় ছাত্রলীগের সাধারণ কর্মী হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছেন সর্বমহলে। এছাড়াও সব সময় বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামে এই ছাত্রনেতা ছিলেন প্রথম সারিতে। শুধু তাই নয় দেশের ক্লান্তির লগ্ন করোনা মহামারীতেও অসহায়ের সেবায় বিলিয়ে দিয়েছেন নিজেকে। বলছিলাম কাশিমপুর থানা ছাত্র লীগের সভাপতি মোস্তাক আহমেদ এর কথা। সাম্প্রতিক কালে এই ছাত্রনেতাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। কুচক্রী মহলটি মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন অখ্যাত সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।

কাশিমপুর থানা ও ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন মোস্তাক আহমেদ ছাত্রলীগের একজন উদীয়মান কর্মীবান্ধব নেতা। শুধু কর্মী বান্ধবী নন তিনি পাশাপাশি একজন মানবিক নেতাও বটে। উদীয়মান এই নেতা যেমন নৌকার জয় সুনিশ্চিত করার লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তেমন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন।এছাড়াও প্রতিনিয়তই খোঁজ রাখছেন কর্মীদের নানামুখী সমস্যার।

কাশিমপুর থানা ছাত্র লীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে তথ্য উপস্থাপনা করে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি কোন হাইব্রিড নই আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। পদ পদবী না থাকলেও আওয়ামী লীগের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ