1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে রক্তাক্ত যখন থানায় অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ সেলিম রানা নামের এক মোবাইল দোকান মালিককে প্রকাশ্যে মারধর করে হাত কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে ৫/৭ জন অজ্ঞাতনামা রেখে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সেলিম রানা (৪১) সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া চৌরাস্তা ঈশাখাঁ  প্লাজায় মোবাইলের দোকান দিয়ে সুনামের সহিত ব্যবসা চালিয়ে আসছিল । ১,মাসুদ (৩২) ২, মাহবুব (৩৫) উভয় পিতা- মজিবুর, ৩,যুবরাজ (২৫) পিতা-মনির মেম্বার সর্ব সং- কোরবানপুর, ইউপি- পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ।
১নং বিবাদী মাসুদ ঢাকা বসুন্ধরা মোবাইলের দোকান আছে। সে আমার দোকান থেকে পাইকারী মূল্যে মোবাইল কিনিয়া বেশকিছু টাকা বাকি করিয়া টাকা পয়সা পরিশোদ করিতে নানা ধরনের  তালবাহানা করিয়া আসিতেছিল। অবশেষে অদ্য ইং-  ২০/০৮/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৮:৪০ ঘটিকার সময়ে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া চৌরাস্তা ঈশাখা মোবাইল মার্কেট ১নং বিবাদী মাসুদ (৩২), আসিলে আমি আমার পাওনা টাকাটি দেওয়ার জন্য অনুরোধ করি সে আমার টাকাটি তাহার সময় মত ফেরৎ দিবে বলিয়া তালবাহানা করিতে থাকে। এ নিয়া তাহার সাথে আমার কথাকাটি একপর্যায় তর্কবিতর্ক হয়। এরই সূত্র ধরে বিবাদী মাসুদ ফোন করিয়া উপরোক্ত বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের একটি দল তাহাদের হাতে থাকা ছুরি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা ইত্যাদি দেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া আমার উপর অতর্কিত আক্রমন করিয়া গলায় চাপ দিয়া কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমার দোকানের কর্মচারী সবুজ (৩৪), আরিফ (২০), কাস্টমার রোজিনা বেগম (৪৫), বিবাদীগনকে মারধর করিতে বাধা নিষেধ করিলে বিবাদীগন তাহাদের সকলের উপর অতর্কিত আক্রমন করিয়া এলোপাথারী ভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়া পিঠাইয়া  সকলের হাতে, পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। একপর্যায় ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী মাসুদ (৩২), এর হাতে থাকা ছুরি দিয়া হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী সেলিমকে পেটে গাই মারিলে হাত দিয়া ফিরাইলে গুরুত্বর রক্তাক্ত জখম হই। এই পরিস্থিতিতে বিবাদীগন আমার দোকানের অনধিকার প্রবেশ করিয়া দোকান ভাংচুর করিয়া ব্যাপক ক্ষতিসাধন করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ১,৮০,০০০/- টাকা সহ ১৫/১৭টি স্মার্ট মোবাইল জার মূল্য ৩,৩০,০০০০/- টাকা লুট করে নিয়ে যায়। আমার সহকর্মীরা ডাকচিৎকার করিলে বিবাদীগন প্রকাশ করে যে, সময় সুযোগ মত আমাকে রাস্তা ঘাটে পাইলে হত্যা করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে।

পাশ্ববর্তী দোকানের লোকজন ও পথচারী আমাদের অবস্থা আশঙ্খাজনক দেখিয়া দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করি। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল উপরোক্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করিতেছি।

সোনারগাঁও থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ