1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে রাতের ভোটের কারিগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বহাল তবিয়তে

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬২৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ রাতের ভোটের সাথে জড়িত নারায়ণগঞ্জের উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে। এদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তারাই নানা চতুরতায় এখনও কর্মরত রয়েছেন। অনেকেই এরই মধ্যে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। অথচ বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রথম এজেন্ডাই ছিল বৈষ্যমবিরোধী আন্দোলনে রাতের ভোটে সাহায্যকারী কর্মকর্তাদের বিচার করা ।   একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনে দেশের অন্যান্য নির্বাচনী এলাকার মতো অবিশ্বাস্য ফলাফল ছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি দ্বিতীয় বারের মতো ২০৬,লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী  লিয়াকত হোসেন খোকা তিনি পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।   ২০১৮ সালের নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন করায় আওয়ামী লীগের একজন প্রার্থী রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রায় কোটি টাকা করে উপঢৌকন দিয়েছিলেন। যার ভাগ পেয়েছেন প্রিসাইডিং কর্মকর্তাদের থেকে শুরু ভোটকেন্দ্রের পুলিশ কনস্টেবল পর্যন্ত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে পুলিশ সুপার ও থানার ওসিরা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এ নেতৃত্ব দিয়েছিলেন। গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারদলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। বিশেষ করে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনই আলোচনায়। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাতের ভোটে যারা কারচুপিতে জড়িত তাদের বিরুদ্ধে সাধারন জনগণের ক্ষোভ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশ্যে। সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য গোয়েন্দাদের হাতে থাকলেও প্রশাসনিক কর্মকর্তারা এখনো বহাল তাবিয়াতে ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের ছক কষছেন।   সংক্ষেপে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যিনি সরকারের বিভিন্ন কার্যক্রম  সুচারুভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। ২০১৮ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।  ২০২৪ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত একই প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এখনো বহাল তবিয়াতে।  বিগত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ২০১৮- ২০২৪ সালের অনুষ্ঠিত ভোটের কারিগরদের বিরুদ্ধে সরকারের অবস্থান আরও কঠোর। ভোট কারচুপির দায়ে সারাদেশে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসি ও রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে  দায়িত্ব পালন করা বেক্তিকে ইতিমধ্যে ওএসডি করার পাশাপাশি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বরখাস্ত করা হবে।  সংশ্লিষ্টরা জানান, রিটার্নিং কর্মকর্তারা ছিলেন রাতের ভোটের মূল হোতা। ব্যালট বাক্স ভরলেও রাতের ভোটের মূল বাস্তবায়নকারী ছিলেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ব্যক্তি প্রশানিক কর্মকর্তা। তাই রাতের ভোটে জড়িত ডিসি, ইউএনওসহ সব কর্মকর্তার ভূমিকাই খতিয়ে দেখছে সরকার।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ