1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে স্ত্রী’কে হত্যা করে স্বামী পলাতক

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শোভা(২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রায়হানের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান শোভার ঘরে ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শোভার পরিবার জানান, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালি গ্রামের শারজাহানের মেয়ে শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। শোভা একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতেন। এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে এনে থাকতে দেয়। পরিবারে থাকার সময় তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় ৩০/০৭/২০২৫ ইং সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান। কিছুক্ষণ পরে শোভার মা মানসুরা বেগম মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দেখেন, শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। শোভার মা বলেন, বেলা ১১টার দিকে মেয়ের ঘরে কোনো সাড়া না পেয়ে ডাকতে যাই। দরজা খুলে দেখি, আমার মেয়ে আড়ার সঙ্গে ঝুলছে। আমার ধারণা, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে  ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ