1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে কৃষকদের জমি জোর পূর্বক দখলের অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৯৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে কৃষকদের জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় জমি দখলের এ ঘটনা ঘটে । গত ২৭ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ নাজমা আক্তার (৩৫) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় ইউছুফ আলী ও নাজমা আক্তার গংদের পৈত্রিক ও ক্রয় সূত্রের প্রায় দুই একর সম্পত্তি আল মোস্তফা গ্রুপ জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৬ জুলাই) আনুমানিক রাত ১০টার দিকে জমির উপর জোর পূর্বক টিনের বেড়া নির্মাণ করে। এসময় আতঙ্কিত পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কিছু সময় বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে, তবে প্রায় ৩০ মিনিট পর পুলিশ চলে গেলে আবার দেয়াল নির্মাণ শুরু করে তারা। অভিযোগকারী জানান, আমি ও আমার অন্যান্য শরিকরা দীর্ঘদিন ধরে প্রায় দুই একর জমির মালিক হইয়া ভোগ দখল ও বসবাস করে আসছি। জমি গুলো আমাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। যেখানে ঘরবাড়ি তৈরি করে পরিবারসহ বসবাস এবং ফলমূল ও সবজির চাষ করে আসছি। আল-মোস্তফা কোম্পানির মালিক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার এবং বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই দিবাগত রাত ১০টার দিকে মোস্তফা কামালের নির্দেশে সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও পিরোজপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জনের একটি দল উক্ত জমিতে বেআইনি ভাবে অনুপ্রবেশ করে রাজমিস্ত্রিদের মাধ্যমে জোরপূর্বক দেয়াল নির্মাণ শুরু করে। আমরা বাঁধা দিতে গেলে হুমকি দেওয়া হয়, একপর্যায়ে দেশীয় অস্ত্র বড় দাও ছেনা নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে দখলকারীরা। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হলেও কেউ সহায়তায় এগিয়ে আসেনি বলেও দাবি নাজমা আক্তার ও জমির অন্যান্য শরিকদের। এর আগেও ২ সেপ্টেম্বর ২০২৪ সালে একই ঘটনার প্রেক্ষিতে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭৭) করা হয়েছিল। তারা বলেন, একদিকে আমাদের জমি জোর পূর্বক দখলের চেষ্টা করছে, অপরদিকে আমাদের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমাদের বড়ো ধরনের ক্ষতিসাধন করতে পারে তারা।

এবিষয়ে অভিযুক্ত সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও পিরোজপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বলেন, আমরা কারোর জমি দখল করতে যাইনি এবং আমাদের সেখানে কোন জমিও নাই। কে বা কারা এ ঘটনায় জড়িত তাও আমরা জানিনা। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।

দখলকৃত জমির মালিক সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়ে জীবনের নিরাপত্তা ও জমির সুরক্ষায় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগ পেয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ