1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৩টি অবৈধ চুনা তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

আব্দুল করিমঃ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা তৈরি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ।

গতকাল রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ