1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

গাজীপুরে দুষ্কৃতিকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুজব ছড়াচ্ছে -রোহানুজ্জামান শুক্কুর

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের কিছু ছবি ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। জানা যায়, গতকাল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে পোস্ট করা হয় এর কিছু অংশ। যা আদোও সত্য নয় বলে দাবি করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি  রোহানুজ্জামান শুক্কুর বলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই কিছু দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুজব ছড়াচ্ছে। কিছু বিবাহিত এবং অছাত্ররা মহানগর ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমি এসব অপপ্রচারে বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করে আইন ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, বিভিন্ন কলেজ কমিটি গঠন এর প্রক্রিয়া শুরু হয়েছে। ত্যাগীদের বঞ্চিত করে ৫ তারিখের পরে আসা পদপত্যাশী দের বিভিন্ন লবিং তদবির কে গুরুত্ব না দেওয়ার কারনে। একটি স্বার্থানেসী মহল এবং আওয়ামী ফ্যাসিস্টের কুচক্রী মহল এবং তাদের কিছু গুপ্তসহচর ছাত্রদল নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে এবং জাতীয়তাবাদী ছাত্রদল এর সুনাম ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার গতকালকে দুপুর ১২টা থেকে যোগাযোগ এর বিভিন্ন মাধ্যম হ্যাক করেছে  ম্যাসেঞ্জার হোয়াটস অ্যাপ এবং এআই অ্যাপ দিয়ে একটি মিথ্যা বানোয়াট ভিডিও কল রেকর্ড বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। উক্ত অপ্রপ্রচারকে প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিরন তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেন- গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এর বিরুদ্ধে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভুয়া ভিডিও ও তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করছে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুষার খান তার নিজস্ব ফেসবুক আইডি লিখেন-রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু হিংসার বশবর্তী হয়ে কারো ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করা কোনভাবেই কাম্য নয়। গাজীপুর মহানগর ছাত্রদল’র সভাপতি  রোহানুজ্জামান শুক্কুর এর বিরুদ্ধে অপপ্রচার এক সময় শেষ হবে। সকলের প্রতি সত্য জানার এবং প্রচারের অনুরোধ থাকবে। গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম জুয়েল তাজ তার ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে তিনি লিখেন- রাজনৈতিক প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু হিংসার বশবর্তী হয়ে কারো  ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করা কোনভাবেই কাম্য নয়। কোন ষড়যন্ত্র কাজ হবে না ইনশাআল্লাহ। গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শুভকামনা রইলো।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ