1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩২০ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (২১ জুন) দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের কথা বললে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে কৌশলে তাকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেন  শিশির। বিষয়টি নিয়ে অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।  অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে  পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
অভিযুক্তের বাবা কমল হালদার বলেন, ‘অভিযোগের বিষয়টি সত্য নয়।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ