1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩০ মে শুক্রবার বাদ জুমা সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ড কামিশনার ফারুক আহমেদ তপনের উদ্যোগে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে ঈদ সামগ্রি বিতরণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে লায়ন মোঃ সফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সহ সভাপতি মোঃ সফিউদ্দিন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ড কমিশনার ফারুক আহমেদ তপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সহ সভাপতি মোঃ পনির হোসেন, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক লায়ন মোঃ সফিকুল ইসলাম নয়ন সহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ