1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সোনারগাঁ উপজেলা পরিষদের রাজস্ব খাতে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিঃ অপাঃ জনাব আশরাফুল ইসলামকে তাড়াইল উপজেলায় বদলী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা পরিষদের রাজস্ব খাতে কর্মরত সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলামকে বদলি সংক্রান্ত নির্দেশনা-উপজেলা পরিষদের বদলির নিয়ম ২০২৫ কার্যকরের আদেশ প্রধান করেন ।উপজেলা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের বদলির ক্ষেত্রে জেলা প্রশাসক স্বীয় অধিক্ষেত্রভুক্ত উপজেলা পরিষদসমূহে এবং আন্তঃজেলা বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সরকার প্রয়োজন মনে করলে জনস্বার্থে উপজেলা পরিষদে কর্মরত যে কোন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরকে দেশের যে কোন উপজেলা পরিষদে বদলি করতে পারবে এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর এটি মূলত জেলার অধীনস্থ একটি প্রশাসনিক অঞ্চল বা সাব-ডিস্ট্রিক্ট লেভেলের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। একজন চেয়ারম্যান, একজন উপ-চেয়ারম্যান এবং একজন সংরক্ষিত মহিলা উপ-চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে সাধারণ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। প্রতিটি উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তা (যেমন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও) উপজেলা পরিষদের সঙ্গে যুক্ত থাকেন, তবে তারা নির্বাচিত প্রতিনিধি নন।

উপজেলা পরিষদের কাজ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা (সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ইত্যাদি) সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা, স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ ইত্যাদি খাতে কাজ করা, উপজেলা পরিষদ একটি স্বাধীন প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, তবে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে।

আন্তঃজেলা ও বিভাগীয় পর্যায়ে বদলি নীতিমালা ২০২৫ / অনুযায়ী স্থানীয় সরকার, ঢাকা বিভাগ (উপসচিব) মোছাঃ সেলিনা বানু স্বাক্ষরিত স্মারক নং- ০৫.৪১.৩০০০.০১৭.১৯.০০২.২৪ -১৭৮ প্রশাসনিক প্রয়োজনে তাকে বদলী করা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ