1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গ্রামের জনবসতি এলাকায় মুরগির ফার্ম ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ি মজলিস গ্রামে মাদ্রাসা বাড়ির সঙ্গে মুরগির ফার্ম দেওয়ায় বর্জ্য ও ময়লা আবর্জনার দুর্গন্ধে বায়ু ও পরিবেশ দুষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় মাকসুদ, জুয়েল, আসলাম, হাবিব, নুরজাহান, শারমিন , লাকি আক্তার সহ অনেকে জানান, উপজেলার বাড়ি মজলিস গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে  বাহাউদ্দিন ওরফে বাক্কা তার বাড়ির সামনে সরকারি খালের উপর প্রায় চার বছর আগে মুরগির ফার্ম দেন। ওই ফার্মের বর্জ্য ও ময়লা আবর্জনার দুর্গন্ধে আশপাশের এলাকার লোকজনের বসবাস করায় অসুবিধা হচ্ছে। মুরগির মল মূত্রের দুর্গন্ধে বয়স্ক ও শিশুসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। গত প্রায় দুই মাস আগে একই গ্রামের লাকি আক্তার (২৪), আলো (২৮), নুরজাহান আক্তার (২৫) শিশু মোহাম্মদ (০৮) সহ ১০-১২ জন দুর্গন্ধে পেটের ব্যথার আহত হয়ে সোনারগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ওই গ্রামের সৌদি প্রভাসি হুমায়ন কবির জানান ঘন জনবসতি এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাড়ির সঙ্গে মুরগির ফার্ম দেওয়ায় ফার্মের ময়লা আবর্জনার দুর্গন্ধে আমাদের পরিবারের লোকজন প্রতিনিয়ত অসুস্থ হয়ে  পড়ছেন। মুরগির মলমূত্র আবদ্ধ খালের পানিতে পড়ায় ওই পানি পচে কিট ও দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। গত বছর ছুটিতে এসে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু কোন ফলাফল পাইনি। এলাকাবাসী সকলেমিলে মুরগির ফার্ম অপসারণ করার কথা বললে ফার্মের মালিক বাহাউদ্দিন ও তার পরিবারের লোকজন প্রায়ই হুমকি দিয়ে থাকেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে বাহাউদ্দিনের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিপ করেননি। স্থানীয় ইউপি সদস্য জাহের বলেন, মুরগির ফার্মটি অপসারণ করার জন্য বলা হয়েছে। কিন্ত আমাদের কথা শোনেনি। এ মুরগির ফার্মের মলার দুগন্ধে আসে পাশের বাড়ীর লোকজনের বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

এ ব্যাপারে আগামিকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফার্ম অপসারণ করার জন্য প্রায় শতাদিক এরাকাবাসীর সইসহ লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন ওই গ্রামের মাকসুদ ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ