1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে এনজিও কর্মীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এক এনজিও কর্মীকে পিটিয়ে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ও স্যামসাং টাচ মোবাইল ছিনিয়ে নিয়েগেছে ছিনতাইকারীদল।

গত রোববার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকার পুরাতন কাউন্সিলের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও কর্মী শাখাওয়াত হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও কর্মী শাখাওয়াত হোসেন
সোনারগাঁও পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ডের ইসমাইলের বাড়ির ভাড়াটিয়া। তিনি অফিসের সাপ্তাহিক কালেকশনের ১ লক্ষ ৫ পাঁচ হাজার টাকা নিয়ে সাহাপুর শাখা অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন কাউন্সিল অফিসের সামনে পৌঁছামাত্র ৩/৪ জনের একটি ছিনতাইকারীদল তাকে রানদা, চাকু, লোহার পাইপ দিয়ে মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে সাথে থাকা সাপ্তাহিক কালেকশনের নগদ ১ লক্ষ ৫ পাঁচ হাজার টাকা ও স্যামসাং টাচ মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।

এব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ