1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁও পৌরসভায় সাবেক কমিশনারের বাড়িতে চিঠি দিয়ে ডাকাতদের হুমকি, থানায় অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু ১৫-০৪-২০২৫ তারিখে। কথাগুলো লিখে গত ১ সপ্তাহ আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো গত মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ১লা এপ্রিল অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখেগেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ