1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সোনারগাঁয়ে মিথ্যা অভিযোগের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করলেন শহীদ সরকার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পঠিত

আঃকরিম সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সরকারের সনদপ্রাপ্ত দলিল লিখক ও ভেন্ডার সমিতির বারবার নির্বাচিত সাধারন সম্পাদক শহীদ সরকারের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি ও বিভিন্ন মিথ্যে অনিয়মের অভিযোগে সনদ স্থগিতাদেশের আদেশের প্রতিবাদ ও স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবিতে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দলিল লিখক সমিতির নির্বাচিত সহ-সাধারন সম্পাদক সোনারগাঁ সাব- রেজিস্ট্রারের ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য দায়িত্ব আমি সুনামের সহিত দলিল লিখক পেশায় নিয়োজিত হয়ে সরকারের রাজস্ব আদায়ে অবদান রেখে পেশাগত দায়িত্ব পালন করিয়া আসছি।

আমি সকল দলিল লিখক, নকল নবিশ ও রেজিস্ট্রি করতে আসা দাতা-গ্রহীতাদের স্বার্থ ও সরকারি স্বার্থ উদ্বার ও সুখেদুখে পাশে থাকায় দলিল লিখক ও ভেন্ডার সমিতির নির্বাচনে বারবার আমাকে বিপুল ভোটে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করায় পরাজিত একটি কুচক্রীমহল আমার সুনাম ও সম্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ দায়ের করে।

মিথ্যা, হয়রানিমূলক ও উদ্যেশ্যপ্রনোদিতভাবে গাজী কামালের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান সাহেব বিগত ২৪/১২/২০২৪ইং তারিখে তদন্ত করতে আসলে জেলা মহোদয়কে আমার বক্তব্য পেশ করি। আমি প্রমান করতে সক্ষম হই যে, সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি ডিপার্টমেন্টের কর্মকান্ড যেমন, দলিল রেজিস্ট্রি এর স্ট্যাম্প ফি সহ যাবতীয় সরকারী আয় সঠিকভাবে দেই এবং দলিল এর দাগ খতিয়ান ও দাতা গ্রহিতার জালজালিয়াতির সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নাই। সরকারের রাজস্ব আদায়ে সমিতির পক্ষ থেকে আমার কঠোর অবস্থানের কথা তুলে ধরি।

আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিষয়ে সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের নিয়োজিত বর্তমান সাব রেজিস্ট্রার জনাব মোঃ মুজিবুর রহমানকে আমি ও আমার সহকর্মী সহ অন্যরা জিজ্ঞাসা করিলে তিনি বরাবরই জানিয়েছেন, এই অফিসের অপরাধমূলক কোন কর্মকান্ডে শহীদ সরকার জড়িত না এবং পূর্বের জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান মহোদয় কে জিজ্ঞাসা করিলে তিনিও একই কথা বলেন। সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয়ের ভাষ্যমতে আমি সম্পূর্ণ নিদোর্ষ।

এছাড়াও তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সাবরেজিস্ট্রি অফিসের দলিল লিখকদের সাক্ষী ও লিখিত জবাবে এবং সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয়ের ভাষ্যমতে মিথ্যা প্রমানিত হওয়ায় আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাচ্ছি যে, আমার সনদ সাময়িক স্থগিতাদেশ থেকে অব্যাহতি দিয়ে যারা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে মান সম্মান ক্ষুন্ন করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের জোড় দাবী জানাচ্ছি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ