1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সাপাহারে মাহে রমাযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ও জাতীয় নির্বাচন কে সামনে রেখে নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদ প্রার্থী মাহবুবুল আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার হাত কে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) কলমুডাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মনিরুল ইসলাম
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ ১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল্লাহ্।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব জামাত, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মমতাজ উদ্দীন।
এসময় সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাতাড়ী ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ