1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেজিস্ট্রি করার চেষ্টা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মোঃ নাসির উদ্দিনঃ গাজীপুর জেলার সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জাল জালিয়াতির করে জাল কাগজপত্র দিয়ে সরকারি খাসজমি ব্যক্তি মালিকানা দেখিয়ে রেজিস্ট্রি করে দেয়ার চেষ্টা করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গাজীপুর সদর থানাধীন ভাওয়াল গড় ইউনিয়নে ডগরী মৌজার সরকারি ১ নং খাস খতিয়ানভূক্ত জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে উপরন্তু জমির নামজারি জমাভাগের জাল সনদ, ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের জাল রশিদ, এবং ভুয়া জোতের তথ্য দিয়ে দলিলটি সাব রেজিস্টার,মোঃ মাসুম এর কাছে সাবমিট করেন।কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায় এস,এ ৫০৮ আর,এস,৪৭৭, খতিয়ানে ৭ শতাংশ জমি ভুয়া দাতা আনোয়ার হোসেন পিতা, রুস্তম আলী মাতা মোছাঃ আনোয়ারা বেগম সাং সানন্দবাড়ী, থানা দেওয়ানগঞ্জ,জেলা জামালপুর।গহিতা দেখানো হয়েছে মানিক মিয়া পিতা, ফজলু মিয়া সাং সাহেব আলী মুন্সিবাড়ি থানা রায়পুর, জেলা নরসিংদী।,তার নিকট দলিল হস্তান্তরের জন্য গাজীপুর জেলার সাব রেজিষ্টার,মাসুদএর নিকট সাবমিট করে এবং দলিলটি সাব রেজিষ্টারের সন্দেহ হলে দাতা এবং গ্রহীতাকে দাঁড় করিয়ে দলিল লেখক মারুফ কে ডাকেন, পরে বিষয়টি মারুফ জানতে পেরে, সুকৌশলে জালজালিয়াতের মূল হোতা দলিল লেখক মারুফ হাসান সাব রেজিষ্টারকার্যালয় থেকে পালিয়ে যান।
অনুসন্ধানে আরও জানা যায়, জমির দাতার সাথে জ্বালজালিয়াতের মাধ্যমে যোগসাজশ করে সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির বিতর্কিত সদস্য গাজীপুর সদর থানার ডগারী গ্রামের মো. মারুফ হাসান যার (সনদ নম্বর ৪৬-১৪) অভিযুক্ত একটি দলিল সম্পাদনের প্রক্রিয়া করেন।
সরকারের ক্ষতি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
হস্তান্তরাধীন জমির ন্যূনপক্ষে ২৫ বছর ভূয়া মালিকানায় ধারাবাহিক বিবরণ দেখানো হয়েছে।যথাযথ ক্ষেত্রে বায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণঃ যেহেতু নিম্ন তফসিল বর্ণিত জমিতে গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন ডগরী নয়াপাড়া গ্রাম নিবাসী ছিদ্দিকুর রহমান স্বত্ববান মালিক ও ভোগদখলকার নিয়ত থাকাবস্থায় বিগত এস.এ ও আর,এস রেকর্ডে তাহায় নিজ নাম সঠিক ও শুদ্ধরূণে রেকর্ডভুক্ত করাইয়া ভোগদখলে থাকাবস্থায় মৃত্যুবরন করিলে তাহার ত্যজ্যবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত কন্যা মোসাঃ জহুরা খাতুন পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক ও ভোগ দখলকারিনী নিয়ত থাকাবস্থায় তাহার অন্যান্য সহ শরীকানগনের সহিত বিগত ইংরেজী ২৭/১২/২০১১ তারিখে গাজীপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৪৪৬২ নং বণ্টন নামা দলিল মূলে নিম্ন অফসিল বর্নিত জমি তাহার নিম্ন ছাহামে ছাহ্যম প্রাপ্ত হইয়া ভোগদখলে থাকাবস্থায় বিগত ইংরেজী ২৬/১১/২০১২ তারিখে গাজীপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২০৪৭০ নং আম-মোক্তার সলিল দ্বারা মোঃ জুয়েল ও মোঃ আক্তার হোসেনকে আম-মোক্তার নিযুক্ত করেন। অতঃপর মোঃ জুয়েল ও মোঃ আক্তার হোসেন উক্ত ২০৪৭০ নং আম-মোক্তার দলিল বলে বিক্রয়ের ক্ষমতা প্রাপ্ত হইয়া বিগত ইংরেজী ০৭/০২/২০১৩ তারিখে গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২২৮৩ নং সাফ কবলা দলিল দ্বারা মোঃ আনোয়ার হোসেন এর বরাবরে সাফ বিক্রয় করিয়া দিয়ে নিঃস্বত্ববান হন। অতঃপর মোঃ আনোয়ার হোসেন উক্ত ২২৮৩ নং সাফ কবলা দলিল মুলে মালিক হইয়া তাহার নিজ নামে বিগত ইংরেজী ৩০/০৫/২০১৩ তারিখে গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) অফিস হইতে ১৯০৬/২০১২-২০১৩ নং নথি মুলে নামজারী ও জমাভাগ করাইয়া ৩৪৩১ নং জোত খুলিয়া ভোগদখলে থাকাবস্থায় বিগত ইংরেজী ০৪/০৯/২০১৯ তারিখে গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৮৩৩০ নং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটনী দলিল দ্বারা মাকসুদা আক্তার মুক্তা অর্থাৎ আমি অত্র দলিলের ব কলমে স্বাক্ষর কারীকে তফসিল বর্ণিত জমি। বিক্রয়ের ক্ষমতা হস্তান্তর করেন। অতঃপর আমি অত্র দলিল দাতী উক্ত ৮৩৩০ নং অপ্রত্যাহায়যোগ্য পাওয়ার অব এ্যাটনী দলিল বলে বিক্রয়ের ক্ষমতা প্রাপ্ত হইয়া তফসিল বর্নিত জমি রক্ষনাবেক্ষন ও দেখাশোনা করিয়া আসিতেছি।
বর্তমানে মুল মালিকের সাংসারিক উন্নয়ন মূলক বৈধ্য কাজের জন্য নগদ টাকার আবশ্যক হওয়ায় আমি অত্র দলিল দাত্রী নিম্ন তফসিল বর্ণিত জোত জমি সাফ বিক্রয় করিতেছি। দলিলে উল্লেখিত সাকুল্য টাকা অদ্য এক যোগে বুঝিয়া পাইয়া আমার নিরংকুশ ভোগ দখলাধীন তফসিল ভুক্ত সম্পত্তি আপনি আগ্র দলিল গ্রহিতার বরাবরে বুঝাইয়া দিয়া আমি অত্র দলিল দাত্রী কিংবা আমার ওয়ারিশগন ক্রমে চিরতরে নিঃস্বত্ববান হইলাম। অদ্য হইতে আপনি অত্র দলিল গ্রহিতা উক্ত সম্পত্তিতে সকল প্রকার স্বত্বে স্বত্ববান হইয়া যদইচ্ছা ভোগদখল ও শুদ্ধরূপে রেকর্ডভূক্ত করাইয়া মালিক নিয়ত থাকিবেন। এ বিষয় দলিল লেখক মারুফকে জিজ্ঞাসা করলে, মারুফ ঘটনা সত্য বলিয়া জানায়। এই প্রতিবেদককে নিউজ না করার জন্য বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। গাজীপুর জেলার জেলা রেজিস্টার মিজানুর রহমান অফিসে না থাকায় প্রধান সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ এর কাছে দলিল লেখক মারুফের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসে লিখিত বা নিউজ করে পত্রিকা দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্ৰহন করিব।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ