1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সুতা চুরির দায়ে বিএনপির বহিষ্কৃত নেতাগ্রেফতার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় দায়ের করা এক ট্রাক সুতা আত্মসাতের ঘটনায় আশরাফুল ইসলাম শান্ত মির্জা(৪২) কোনাবাড়ী থানার ৯ নং ওয়ার্ড বহিষ্কৃত বিএনপির সহ-সভাপতি কে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। তিনি অভিযুক্ত ড্রাইভার আসাদুজ্জামানের সহকারী। শুক্রবার (১৪ মার্চ) চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মদিনা ট্রান্সপোর্ট এজেন্সির একটি কভারভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-৭৩৩৫) গত ৫ ফেব্রুয়ারি রাত ৭টায় ভবানীপুরস্থ শামীম টেক্সটাইল থেকে ২০৮ ব্যাগ সুতা (মূল্য ৪১ লাখ ৬০ হাজার টাকা) লোড করে কোনাবাড়ী এলাকার এসএম সোর্সিং ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। তবে নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই কভারভ্যানসহ চালক আসাদুজ্জামান মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বাসন থানাধীন ভোগড়া এলাকার আসকর আলী পাম্পের পাশে ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কভারভ্যানটি উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, আসাদুজ্জামান মোল্লা সুতা বিক্রি করে আত্মসাৎ করেছেন। তিনি একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং তার সহযোগী হিসেবে আশরাফুল ইসলাম শান্ত মির্জা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত মির্জা পলাতক প্রধান আসামি আসাদুজ্জামান মোল্লার ঘনিষ্ঠ সহযোগী। তাকে জিজ্ঞাসাবাদে আত্মসাৎ হওয়া সুতা ও মূল অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। গ্রেফতারকৃত শান্ত মির্জার নামে জিএমপির কোনাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ