1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদ করায় আওয়ামী লীগের হামলায় মা-বাবা সহো আহত তিন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণঞ্জের সোনারগাঁয়ে ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের এক নেতার পরিবারের উপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গতো ৭ই মার্চ সন্ধ্যা ৮ টার কাছাকাছি সময়ে উপজেলার সিংরাব সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব মোঃ সুমন মিয়া গণ অধিকার পরিষদ করায় একই এলাকার আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর (৪৫) ও তার ছেলে মোঃ জাকির (২৫) নানান ভাবে হুমকি দিয়ে আসছিলো।
গতো ৮ দিন আগে মোঃ সুমন মিয়ার উপর প্রথম দফায় রাস্তায় একা পেয়ে হামলা করে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর ও মোঃ জাকির। এ ঘটনা দলের উর্ধ্বতন দের জানালে  অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে ৭ মার্চ শুক্রবার বাড়ির পাশের রাস্তায় গণঅধিকারের মোঃ সুমন মিয়ার বাবা মোঃ রুহুল আমিন (৭০), মা শিউলী বেগম (৫০) ও ছোট ভাই ইয়াসিন (১৬) কে রড লাঠিসোটা নিয়ে হত্যার উদ্দেশ্য আক্রমণ করে বেধরক মারধর করে। অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আহত শিউলী বেগমের মাথা ও ঘারে রড দিয়ে আঘাত করে আর মোঃ জাকির জামাকাপড় ধরে টানা হেচড়া করে জামা ছিড়ে ও শরীরে আঘাত করে শ্লীলতাহানী করে।
আক্রান্তদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়, স্থানীয়রা আহত মোঃ রুহুল আমিন ও শিউলী বেগমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করে, শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত শিউলী বেগম হাসপাতালে ভর্তি রয়েছে।
এজাহারের বাদী মোঃ সুমন মিয়া জানান, “আমি গণঅধিকার পরিষদ করি বলে আমারই বাড়ির পাশের আওয়ামী লীগের স্থানীয় নেতা জাহাঙ্গীর ও জাকিরের পরিবার আমার ও আমার পরিবারের উপর নিওমিত অত্যাচার করে আসছে। গতো আট দিন আগে আমাকে একা পেয়ে মারধর করে তারা আর এখন আমার পুরো পরিবারের উপর আক্রমণ  করেছে। আমি পুলিশ, প্রশাসন ও সরকারের কাছে এর বিচার চাই, আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবো।”
এ বিষয় সোনারগাঁ থানার ওসি এম.এ. বারী জানান, থানায় ঘটনাটির এজাহার গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল (৮ মার্চ) তদন্ত কর্মকর্তা পাঠিয়ে ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ